রাসেলের ‘সুইং-রহস্য’ শিখেছেন অ্যালেন
আইপিএলে আন্দ্রে রাসেলের সঙ্গে একই ড্রেসিংরুম ভাগ করে নেওয়ার অভিজ্ঞতা ফিন অ্যালেনের ব্যাটিংয়েও প্রভাব ফেলেছে। কলকাতা নাইট রাইডার্সে ২০২৬ মৌসুমে একসঙ্গে কাজ করার সময় ক্যারিবীয় অলরাউন্ডারের কাছ থেকে পাওয়ার হিটিং ও ব্যাটের সুইং নিয়ে পরামর্শ পেয়েছেন নিউজিল্যান্ডের এই বিস্ফোরক ওপেনার।