ইউরোপিয়ান লিগে ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনলেন দ্রাবিড়
ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে (ইটিপিএল) যুক্ত হতে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক ও কোচ রাহুল দ্রাবিড়। ইটিপিএলের দল ডাবলিন গার্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির মালিকানায় যুক্ত হয়েছে ভারতের একটি কনসোর্টিয়াম। তাদের সাথে যুক্ত হয়েই দলটির মালিকানা কিনেছেন এই কিংবদন্তি।