বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রাইম ব্যাংকের জয়ের নায়ক দিপু
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বৃষ্টি বিঘ্নিত ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জকে ২০ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আগে ব্যাট করে ২২৭ রানে অল আউট হয়ে রূপগঞ্জ। এরপর মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে বৃষ্টির বাধায় পড়ে প্রাইম ব্যাংক। যদিও দলটিকে বেশ ভালোই শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার আজিজুল হাকিম তামিম ও শাহাদাত হোসেন দিপু।