‘৪৫ ক্রিকেটার নিয়ে হবে চ্যালেঞ্জ কাপ, বিপিএলের জন্যও প্রস্তত মেয়েরা’
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ফিটনেস ও স্কিল ক্যাম্প করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সামনে এশিয়া কাপ ও এশিয়ান গেমসের মতো গুরুত্বপূর্ণ দুটি আসর। জাতীয় দলের প্রস্তুতির পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে ম্যাচের সংখ্যা বাড়ানো, নতুন ক্রিকেটার তুলে আনা এবং দীর্ঘ সংস্করণের ক্রিকেটে মেয়েদের অভ্যস্ত করার পরিকল্পনাও হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।