দুবাইয়ে মুস্তাফিজ, প্রথমবার আইএল টি-টোয়েন্টিতে মিলার-ক্লাসেন
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএল টি-টোয়েন্টি) গত মৌসুমে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। টুর্নামেন্টের আগামী আসরেও ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলবেন বাঁহাতি এই পেসার। মুস্তাফিজকে রিটেইন করেছে দুবাই। বাংলাদেশের তারকা পেসারের পাশাপাশি রভম্যান পাওয়েলকেও রিটেইন করেছে তারা।