পিএসএলের নিলামে মুস্তাফিজ, আছেন ওয়ার্নার-ডু প্লেসিরাও
আইপিএল থেকে বিতর্কিতভাবে বাদ দেয়ার পর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামের জন্য নিবন্ধন করেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের তারকা পেসারের সঙ্গে পিএসএলের নিলামের নাম লিখিয়েছেন জনি বেয়ারস্টো, আদিল রশিদ, ডেভিড ওয়ার্নারের মতো তারকা ক্রিকেটাররা।