চাকরি হারাচ্ছেন প্যামেন্ট
পরিবারকে সময় দিতে বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব ছেড়েছেন শন টেইট। অস্ট্রেলিয়ার সাবেক পেসারের দায়িত্ব ছাড়ার পর চাকরি হারাতে যাচ্ছেন জেমস প্যামেন্ট। বাংলাদেশের ফিল্ডিং কোচকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে বিসিবি। ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্বস্ত একটি সূত্র।