এবার ইংল্যান্ডের কোচ হতে চান ট্রট
বড় জয়ের ম্যাচ, কিন্তু শেষটা ছিল বিদায়ের। খেলা শেষের পর করমর্দনের সময় কোচ জনাথন ট্রটকে শক্ত করে জড়িয়ে ধরেন অধিনায়ক রশিদ খান। ম্যাচসেরার পুরস্কার জেতা ইব্রাহিম জাদরান পুরস্কার উৎসর্গ করেন কোচকে। অন্য খেলোয়াড়রাও তাকে ঘিরে দাঁড়ান। চোখ ভেজা ট্রট তখন নীরবে সেই মুহূর্তটা গ্রহণ করছিলেন।