রকেটসের সহকারী কোচের দায়িত্বে ক্যাথরিন
ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর প্রথমবারের মতো কোচিংয়ে যুক্ত হচ্ছেন ক্যাথরিন সিভার-ব্র্যান্ট। ২১ জুলাই থেকে শুরু হতে যাওয়া দ্য হান্ড্রেডে ট্রেন্ট রকেটস নারী দলের সহকারী কোচের দায়িত্ব পেয়েছেন ইংল্যান্ডের সাবেক পেসার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।