টেস্ট সিরিজে রাবাদাকে না পেলে অবাক হবেন কনরাড
ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন কাগিসো রাবাদা। বর্তমানে এই পেসারের পুনর্বাসন প্রক্রিয়া চলছে। সাউথ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড এই পেসারের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন। তিনি আশবাদী অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারবেন রাবাদা।