২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় বললেন ইংল্যান্ডের পেসার
মাত্র ২৫ বছর বয়সেই পেশাদার ক্রিকেটকে বিদায় বললেন ইংল্যান্ডের পেসার জন টার্নার। দীর্ঘদিনের চোটের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ২০২৪ সালে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক অভিষেক হওয়া এই ডানহাতি পেসার জানিয়েছেন, ভবিষ্যতের কথা ভেবেই কঠিন এই সিদ্ধান্ত নিতে হয়েছে।