ত্রিদেশীয় সিরিজের পারফরম্যান্সে ক্যারিয়ারসেরা র্যাঙ্কিংয়ে এস্টারহুইজেন-প্রিটোরিয়াস
সাম্প্রতিক ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন সাউথ আফ্রিকার দুই ব্যাটার কনর এস্টারহুইজেন ও লুয়ান-দ্রে প্রিটোরিয়াস। নামিবিয়া ও জিম্বাবুয়েকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজে ব্যাট হাতে আলো ছড়ানো প্রিটোরিয়াস ৬১ ধাপ এবং এস্টারহুইজেন ৬৫ ধাপ এগিয়েছেন। দুজনই উঠেছেন ক্যারিয়ারসেরা অবস্থানে।