ক্রিকেট সাউথ আফ্রিকা অ্যাওয়ার্ডসে সেরা মার্করাম ও হার্মার
২০২৬ সালের ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) অ্যাওয়ার্ডসে বর্ষসেরা সম্মান জিতেছেন এইডেন মার্করাম, লরা উলভার্ট ও সাইমন হার্মার। বিভিন্ন সংস্করণে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এই তিন তারকার হাতে ওঠে মর্যাদাপূর্ণ পুরস্কার। এছাড়া পেসার লুঙ্গি এনগিডি ও উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি ককও একাধিক বিভাগে পুরস্কার জিতেছেন।