১৫ মাস নিষিদ্ধ আরব আমিরাতের ব্যাটার, বাতিল সব রেকর্ড
ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের অভিজ্ঞ ব্যাটসম্যান আসিফ খানকে ১৫ মাসের জন্য নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এরই মধ্যে ডোপের কথা স্বীকার করে নিয়েছেন ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার। এই বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমের নিশ্চিত করেছে আইসিসি।