শ্রীলঙ্কার পর এবার পাকিস্তানকে চিঠি আরব আমিরাতের
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের ঘোষণায় বড় সংকটে পড়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাকিস্তানকে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে রাজি করাতে কূটনৈতিক ও প্রশাসনিক তৎপরতা জোরদার করেছে ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা। এরই মধ্যে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) পাকিস্তানকে সিদ্ধান্ত বদলাতে অনুরোধ করেছে।