'সূর্যবংশীর ছায়ায় না থেকে দল ছাড়া উচিত জয়সাওয়ালের'
ভারত ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ না জিতলেও সেই বিশ্বকাপের সবচেয়ে বড় তারকা ছিলেন ইয়াশভি জয়সাওয়াল। এরপর ভারতীয় জাতীয় দলে এসেও নিজের ব্যাটিং প্রতিভায় মুগ্ধ করেছেন সবাইকে। কিন্তু ২৪ বছর বয়সী এই ব্যাটারকে যেন কিছূটা ম্লান মনে হয় ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশীর সাথে একই দলে খেলায়। তাই নিজের প্রতিভাকে পুরোপুরি মেলে ধরতে সূর্যবংশীর সাথে না খেলে দ্রুতই জয়সাওয়ালকে দল ছাড়ার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার অম্বাতি রায়ডু।