দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি বুলবুল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জরুরি কাজে অস্ট্রেলিয়ার মেলবোর্নে গেছেন। দেশ ছাড়ার আগে তিনি বিসিবি পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বিষয়টি জানিয়ে দেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জরুরি কাজে অস্ট্রেলিয়ার মেলবোর্নে গেছেন। দেশ ছাড়ার আগে তিনি বিসিবি পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বিষয়টি জানিয়ে দেন।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা শেষে কুয়েত থেকে শ্রীলঙ্কার বিমান ধরার কথা ছিল আমিনুল ইসলাম বুলবুল। তবে আইসিসির আমন্ত্রণ উপেক্ষা করে কুয়েত থেকে বাংলাদেশে ফিরছেন বিসিবি সভাপতি। বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় ভারত-পাকিস্তানের ম্যাচ দেখতে যাচ্ছেন না বুলবুল। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকবাজ।
ভারতের মাটিতে খেলতে রাজি না হওয়ায় এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পায়নি বাংলাদেশ। বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তা মানেনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শেষ পর্যন্ত বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে যুক্ত করা হয় স্কটল্যান্ডকে।
আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে ফিক্সিংয়ের তদন্ত করছেন অ্যালেক্স মার্শাল! দিন দুয়েক আগে এমন খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে বিসিবি সভাপতির বিরুদ্ধে ফিক্সিংয়ের তদন্ত হওয়ার খবরকে মনগড়া ও ভিত্তিহীন বলে নিশ্চিত করেছেন বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান মার্শাল। পাশাপাশি বিভ্রান্তকর ও মিথ্যে তথ্য ছড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু বিভ্রান্তিকর ও মিথ্যা দাবির বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছে সর্বশেষ বিপিএলে ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার বিষয়ে তদন্ত করছে বিসিবি। এমন দাবি নাকচ করে দিয়েছে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট।
রিটার্ন টিকিট ছাড়াই রবিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এমন প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশের ইংরেজি দৈনিক ডেইলি সান। তবে সেই গুঞ্জন উড়িয়ে সোমবার (২৬ জানুয়ারি) সকালে মিরপুরে আম্পায়ারদের প্রোগ্রামে অংশ নিতে মিরপুরে হাজির হয়েছেন বিসিবি সভাপতি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাংলাদেশকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল আইসিসি। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা এদিন রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসেন। সেই আলোচনা শেষে জানানো হয় বাংলাদেশ আগের অবস্থানেই অনড় আছে। তারা ভারতে খেলতে যাবে না।
নিরাপত্তার ক্ষেত্রে বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য হুমকি না পাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি পরিবর্তন করবে না আইসিসি। বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে বাংলাদেশকে। আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবুও সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ থেকে ৪৮ ঘণ্টার সময় দিয়েছে আইসিসি। হাতে খুব বেশি সময় না থাকলেও আইসিসির কাছ থেকে শেষ মুহূর্তের মিরাকলের আশা করছেন আমিনুল ইসলাম বুলবুল।
সর্বশেষ আলোচনায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার ব্যাপারে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অনুরোধ করে আইসিসি। যদিও ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার অনুরোধেও নিজেদের অনড় অবস্থান থেকে সরেনি বিসিবি। এমন অবস্থায় সমস্যা সমাধানে আলোচনা করতে আজ বাংলাদেশে এসেছিল আইসিসির ২ সদস্যের প্রতিনিধি দল।
পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ম্যাচগুলো যাতে শ্রীলঙ্কায় সরিয়ে নেয়া হয় এজন্য আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। আবারও নিজেদের সেই অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বুধবার সচিবালয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার প্রতিক্রিয়া হিসেবে নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আনুষ্ঠানিকভাবে আইসিসিকে চিঠিও দিয়েছে বোর্ড। চিঠি দিলেও এখনো জবাব দেয়নি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে দ্রুতই আলোচনার জন্য বিসিবিকে ডাকা হবে বলে মনে করেন আমিনুল ইসলাম বুলবুল।