এশিয়া কাপের মতো আফ্রিকায় টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের ভাবনা
এশিয়া কাপের আদলে ইউরোপে নতুন প্রতিযোগিতা চালুর আলোচনা চলার পর এবার আফ্রিকাতেও তেমন একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার খবর পাওয়া গেছে। সম্ভাব্য এই প্রতিযোগিতার নাম হতে পারে আফ্রিকা টি-টোয়েন্টি কাপ, যা মহাদেশজুড়ে ক্রিকেটকে আরও সংগঠিত করার একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।