জোবার্গ সুপার কিংসের বোলিং কোচ হলেন ডোনাল্ড
জোবার্গ সুপার কিংসের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাউথ আফ্রিকার সাবেক পেসার ও বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। মঙ্গলবার (১৩ অক্টোবর) ফ্র্যাঞ্চাইজিটি তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। ৫৯ বছর বয়সী ডোনাল্ড কাজ করবেন দলের নতুন প্রধান কোচ অ্যালবি মরকেলের সঙ্গে। ২০২৬ সালের আসর শেষে দায়িত্ব ছাড়েন আগের কোচ স্টিফেন ফ্লেমিং।