বাংলাদেশ সিরিজের স্মৃতি রোমন্থন করলেন গিলক্রিস্ট
২০০৩ সালে অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের শুরুটা হয়েছিল ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে। ডারউইন ও কেইর্নসে দুটি টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সেই সময় বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস নিয়েও ব্যাপক সমালোচনা হয়েছিল। যদিও বাংলাদেশকে দলকে উল্টো উৎসাহ দিয়েছিলেন তৎকালীন অজি অধিনায়ক স্টিভ ওয়াহ।