গ্রেপ্তার ভারতীয় ক্রিকেটার অভিষেক
ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগের মামলায় কলকাতায় গ্রেপ্তার হয়েছেন ভারতীয় ক্রিকেটার অভিষেক পোড়েল। তিনি ঘরোয়া ক্রিকেটে বাংলা ও আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলে থাকেন। ১১ আগস্ট কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করে। একই দিন তাকে আদালতে হাজির করা হয়।