সোমবারই আলোচনায় বসছেন পিসিবি সভাপতি ও পাকিস্তান প্রধানমন্ত্রী
সরকার চাইলে ফেব্রুয়ারি-মার্চে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেদের নাম সরিয়ে নিতে পারে পাকিস্তান। বাংলাদেশের পাশে থাকার পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এমন নীতিগত অবস্থানকে স্বাগত জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। পাকিস্তান যদি বিশ্বকাপও বয়কট করে তবুও পিসিবির পাশে থাকার আশ্বাস দিয়েছেন বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি ও সালমান আলী আঘার মতো ক্রিকেটাররা।