বাংলাদেশের চাই ৩ উইকেট, পাকিস্তানের ১২১ রান
৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুর ভাগে চাপে পড়ে পাঁচ উইকেট পড়ার পর লড়াই চালিয়ে যায় পাকিস্তান। ১৬২ রানেই পাঁচ উইকেট তুলে নিয়ে সফরকারীদের কোণঠাসা করে ফেলেছিল বাংলাদেশ। তবে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আঘার দৃঢ় জুটিতে ম্যাচে ফিরতে থাকে পাকিস্তান। যদিও সালমানকে ফিরিয়ে আবারও বাংলাদেশকে ম্যাচে ফেরান তাইজুল ইসলাম। শেষ বিকেল পর্যন্ত পাকিস্তান করে সাত উইকেটে ৩১৬ রান। ম্যাচ জিততে বাংলাদেশের চাই ৩ উইকেট, পাকিস্তানের প্রয়োজন ১২১ রান।