চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই শেষ কোয়েটজির
অ্যানরিখ নরকিয়ার ইনজুরির কারণে সাউথ আফ্রিকার চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন জেরাল্ড কোয়েটজি। এবার সেই কোয়েটজিই ছিটকে গেলেন। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।
অ্যানরিখ নরকিয়ার ইনজুরির কারণে সাউথ আফ্রিকার চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন জেরাল্ড কোয়েটজি। এবার সেই কোয়েটজিই ছিটকে গেলেন। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।
অবশেষে ওয়ানডে ক্রিকেটে আবারও ফিরলেন জো রুট। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর এবারই প্রথম ওয়ানডে দলে দেখা যাবে এই ব্যাটারকে। ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচের এক দিন আগে একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড।
হাসান মাহমুদের অফ স্টাম্পের বাইরের শর্ট ডেলিভারিতে পুল করে ডিপ মিড উইকেটের ওপর দিয়ে ছক্কা মারতে গিয়ে মোহাম্মদ মিঠুন যখন ফিরলেন চিটাগং কিংসের তখনও ১৮ বলে প্রয়োজন ৩৪ রান। অধিনায়ক ফিরতেই শেষ হয়ে যায় বিশেষজ্ঞ ব্যাটারের কোটা। এমন অবস্থায় আরাফাত সানি কিংবা আলিস আল ইসলামরা চিটাগংকে ফাইনালে তুলবেন সেটা হয়ত বেশিরভাগ মানুষই ভাবেনই। অথচ সেই অবিশ্বাস্য সমীকরণই মিলিয়েছেন তারা দুজন।
চিটাগং কিংসের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচ হেরে শিরোপার স্বপ্ন শেষ হয়ে গেল খুলনা টাইগার্সের। আগে ব্যাট করে ১৬৩ রান তুলে নিয়েছিল খুলনা। জবাবে খেলতে নেমে দুই পাকিস্তানি ব্যাটার খাজা নাফে ও হোসেন তালাতের ব্যাটে বড় জয়ের স্বপ্ন দেখছিল চিটাগং। যদিও কয়েক ওভারের মধ্যে দৃশ্যপট পরিবর্তন হয়ে যায়। ২ উইকেটে ১০৫ রান থেকে ১৩০ রানের মধ্যে তারা হারিয়ে ফেলে আরও ৫ উইকেট।
২ উইকেটে ১০৫ রান! ম্যাচ জিততে শেষ ৪৮ বলে চিটাগং কিংসের প্রয়োজন ৫৯ রান। উইকেটে তখনও আসার অপেক্ষায় শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ মিঠুনরা। সেই সময় খাওয়াজা নাফে ও হুসাইন তালাত যেভাবে ব্যাটিং করছিলেন তাতে চিটাগংয়ের জয়টা ছিল কেবলই সময়ের ব্যাপার। অথচ পরোক্ষণেই বদলে গেল পুরো ম্যাচের দৃশ্যপট। পরপর দুই ওভারে তালাত ও শামীমকে ফিরিয়ে খুলনা টাইগার্সকে ম্যাচে ফেরান নাসুম আহমেদ।
এসএ টোয়েন্টি ও টেস্ট সিরিজের সূচি সাংঘর্ষিক হওয়ায় ২০২৪ সালে নিউজিল্যান্ড সফরে দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল সাউথ আফ্রিকা। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগের ব্যস্ততার জন্য সেবার কিউইদের মাটিতে খেলতে যাননি কাগিসো রাবাদা, এইডেন মার্করাম, টেম্বা বাভুমারা। ১৪ জনের দলে ৭ জনেরই অভিষেক হয়নি এমন ক্রিকেটারদের নিয়ে টেস্ট খেলতে গিয়েছিল প্রোটিয়ারা।
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এই মেগা ইভেন্টকে সামনে রেখে ১৫ জন ম্যাচ অফিসিয়ালের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই তালিকায় আছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খুনে ব্যাটিংয়ে আলো কেড়েছিলেন অভিষেক শর্মা। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগের মারকাটারি ব্যাটিং ধরে রেখেছেন জাতীয় দলের জার্সিতেও। পাওয়ার-হিটিং দক্ষতার দেখিয়ে ইংল্যান্ড সিরিজে আরও একবার নিজেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছেন। সমান একটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরিতে সবচেয়ে বেশি ২৭৯ রান করেছেন অভিষেক।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে ডাক পেয়েছেন রমেশ মেন্ডিস। ১৮ সদস্যের দল থেকে ছেড়ে দেয়া হয়েছে পেসার বিশ্ব ফার্নান্দো ও টপ অর্ডার ব্যাটার লাহিরু উদারাকে।
টি-টোয়েন্টি ক্রিকেটে রশিদ খানের শ্রেষ্ঠত্বের মুকুটে যুক্ত হলো সবচেয়ে আকর্ষণীয় পালক। ডোয়াইন ব্রাভোকে ছাড়িয়ে এই সংস্করণে সবচেয়ে বেশি উইকেটের মালিক এখন আফগানিস্তানের লেগ স্পিন তারকার। ব্রাভোর চেয়ে ১২১ ম্যাচ কম খেলেই এই রেকর্ড গড়েছেন রশিদ।
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে অনেকটা অলিখিতভাবেই ছিটকে গেছেন প্যাট কামিন্স। চোটে পড়া এই পেসার এখনও বোলিংই শুরু করতে পারেননি। শেষপর্যন্ত কামিন্স না খেললে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ অথবা ট্রাভিস হেড। এমনটা জানিয়েছেন অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।
২০২২ সালের অক্টোবরে বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন হাসান তিলকারত্নে। দুই বছরের বেশি সময় এই দায়িত্ব পালন করে অবশেষে সরে দাঁড়ালেন তিনি। নিজের সিদ্ধান্তের কথা ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছেন লঙ্কান এই কোচ।