ওয়ানডে থেকে অবসরে ম্যাক্সওয়েল
ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ইচ্ছা আছে বলেও জানিয়েছেন তিনি।
ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ইচ্ছা আছে বলেও জানিয়েছেন তিনি।
পাকিস্তান সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল। একেক ম্যাচে একেক বিভাগে ব্যর্থ হয়েছে টাইগাররা। শেষ ম্যাচের পর অধিনায়ক লিটন দাস স্বীকার করলেন— সিরিজজুড়ে সঠিক পরিকল্পনার ঘাটতি ছিল। দলের বাজে পারফরম্যান্সের দায়ও নিজ কাঁধে নেন তিনি।
সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। দুটি সিরিজই শেষ হয়েছে হারের হতাশা দিয়ে, তবে দল পুনর্গঠনের প্রক্রিয়ায় থাকায় কোচ ফিল সিমন্স খুব বেশি নেতিবাচক মনোভাব রাখছেন না।
আইপিএলের চলতি আসরে ফাইনালে উঠতে পাঞ্জাব কিংসের প্রয়োজন ১৩বলে ২৪ রান। ব্যাটিংয়ের হাফ সেঞ্চুরিয়ান শ্রেয়াস আইয়ারের সঙ্গী মার্কাস স্টইনিস। এমন সময় ধারাভাষ্যকক্ষে বসে রবি শাস্ত্রী সবাইকে মনে করিয়ে দিলেন দুইশর বেশি রান করে মুম্বাই ইন্ডিয়ান্স কখনো হারেনি। ইনিংসের ব্রেকের সময়ও ধারাভাষ্যকাররা বারংবার মনে করিয়ে দিয়েছেন। তবে এসব পাশ কাটিয়ে ফাইনালে ওঠার মিশন থেকে একটু সরেনি পাঞ্জাব। ইনিংসের ১৯তম ওভারে বোলিংয়ে আসা আশিনী কুমারের প্রথম বলেই ছক্কা মারলেন আইয়ার।
আগের দুই ম্যাচ হেরে সিরিজ আগেই হাতছাড়া হয়েছে বাংলাদেশের। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি ছিল মূলত বাংলাদেশের হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। এমন ম্যাচেই পাকিস্তানের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ফলে পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের স্বাদ পেয়েছে লিটন দাসের দল।
‘আমার প্রয়োজন অনুযায়ী এখানে কাজ করব এবং অবশ্যই কোনো টাইমফ্রেম নেই এখানে।’ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হয়ে প্রথম সংবাদ সম্মেলনে নিজের মেয়াদকাল নিয়ে এভাবেই বলেছিলেন আমিনুল ইসলাম বুলবুল। নির্দিষ্ট টাইমফ্রেম না থাকলেও বিসিবিতে কেবলই একটি কুইক টি-টোয়েন্টি ইনিংস খেলতে এসেছেন—সেটাও নিশ্চিত করেছেন নিজেই। টি-টোয়েন্টি ইনিংস খেলতে বিসিবিতে আসা বুলবুল জানালেন, ক্রিকেটকে সারাদেশে ছড়িয়ে দিতে ট্রিপল সেঞ্চুরি করতে চান তিনি।
সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হারায় অনুমেয়ভাবেই চাপে ছিলেন লিটন দাস-তানজিদ হাসান তামিমরা। কয়েকদিন সময় পেলেও পাকিস্তানের বিপক্ষে নিজেদের চিরচেনা পারফরম্যান্স বদলাতে পারেননি তারা। প্রত্যাশিত ব্যাটিং ধসে পাকিস্তানের কাছেও প্রথম টি-টোয়েন্টিতে হারে বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টি ছিল সফরকারীদের সিরিজ বাঁচানোর লড়াই। ক্রিকেটাররা যখন পাকিস্তানে বসে সিরিজ বাঁচানোর ছক কষতে ব্যস্ত তখন মিরপুরে চলছে নানা রকম নাটকীয়তা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব নিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। রবিবার তিনি দেখা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে। জাতীয় ক্রীড়া পরিষদে আলোচনা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নতুন বিসিবি সভাপতি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আর মুশফিকুর রহিম সীমিত ওভারের ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। তবে টেস্ট খেলা চালিয়ে যাচ্ছেন। এই দুই ক্রিকেটারই আন্তর্জাতিক কোচ হওয়ার জন্য আগ্রহী।
পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরের প্রাথমিক সূচি চূড়ান্ত হয়েছে। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৮ জুলাই ঢাকায় পৌঁছাবে পাকিস্তান দল। সফরে তারা তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে স্লো ওভার রেটের কারণে ওয়েস্ট ইন্ডিজ দলকে আর্থিক জরিমানা করা হয়েছে। এজবাস্টনে অনুষ্ঠিত হওয়া সেই ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত সময়ের তুলনায় এক ওভার কম করে।
বিতর্কিত মন্তব্য করে ফের আইনি জটিলতায় পড়েছেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক এই পেসারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন পাকিস্তানের ক্রিকেট বিশ্লেষক এবং সাবেক সরকারি টেলিভিশন কর্মকর্তা ডক্টর নৌমান নিয়াজ। প্রকাশ্যে ক্ষমা না চাইলে মানহানির মামলা করার হুমকি দিয়েছেন তিনি।