ডাফির তোপে পুড়ল ক্যারিবিয়ানরা, সিরিজ নিউজিল্যান্ডের
ডানেডিনে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে আট উইকেটে হারিয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল নিউজিল্যান্ড। সিরিজের প্রথম তিন ম্যাচেই লড়াই হয়েছিল শেষ ওভার পর্যন্ত, চতুর্থ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। তবে শেষ ম্যাচে ক্যারিবিয়ানদের প্রতিরোধই দেখা যায়নি।