৩ ম্যাচের সিরিজ খেলতে পাকিস্তান দল এখন ঢাকায়
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আজ ৮ মার্চ ভোরে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দল। ১০ মার্চ অনুশীলন শেষে ১১ মার্চ প্রথম ওয়ানডেতে মাঠে নামার কথা দলটির। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ১৩ ও ১৫ মার্চ।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আজ ৮ মার্চ ভোরে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দল। ১০ মার্চ অনুশীলন শেষে ১১ মার্চ প্রথম ওয়ানডেতে মাঠে নামার কথা দলটির। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ১৩ ও ১৫ মার্চ।
সাইফ হাসানের সঙ্গে ওপেনিং কে, তানজিদ হাসান তামিম নাকি সৌম্য সরকার! এমন প্রশ্নের মাঝেই বিসিএল অল স্টার্সের সঙ্গে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করলেন তানজিদ। পাকিস্তান সিরিজে ওপেনিংয়ের জন্য দাবিটা জানিয়ে রাখলেন বাঁহাতি এই ওপেনার। তানজিদের সঙ্গে রান পেয়েছেন লিটন দাসও। বোলিংয়ে যথারীতি লেগস্পিনে ঝলক দেখিয়েছেন রিশাদ হোসেন। গতিময় বোলিংয়ে নাহিদ রানাও প্রস্তুতিটা সেরেছেন ভালোভাবেই। বিসিএল অল স্টার্সকে ৪০ রানে হারিয়ে পাকিস্তান সিরিজের প্রস্তুতিটা ভালোভাবেই নিলেন মেহেদী হাসান মিরাজরা।
ক্রিকেটাররা আসার আগেই বাংলাদেশে পা রেখেছেন পাকিস্তান ক্রিকেট দলের কোচিং স্টাফ। একদিন পর (৮ মার্চ) বাংলাদেশ সফরে আসছেন শাহীন শাহ আফ্রিদি, সাহিবজাদা ফারহানরা। পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে একই ফ্লাইটে আসছেন রমিজ রাজা ও কুমার ধর্মসেনা।
সাদা বলের ক্রিকেটে সবশেষ এক দশকের বেশি সময়ে দুইটি ওয়ানডে বিশ্বকাপ, একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং একটি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলেছে নিউজিল্যান্ড। তবে একটিতেও শিরোপা উঁচিয়ে ধরতে পারেনি তারা। টানা চার ফাইনালে হারা কিউইরা আরেকটি ফাইনালের সামনে দাঁড়িয়ে। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মিচেল স্যান্টনার-গ্লেন ফিলিপসরা যদি ভারতে হারাতে না পারে তাহলে নিউজিল্যান্ডকে চোকার তকমা দেবেন ডেল স্টেইন।
ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে (ইটিপিএল) আগেই ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছেন গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ, কাইল মিলস নাথান ম্যাককালামের মতো সাবেক ক্রিকেটাররা। তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন ও রাহুল দ্রাবিড়। ভারতীয় কনসোর্টিয়ামের মাধ্যমে গ্লাসগো ফ্র্যাঞ্চাইজ়ি কিনতে যাচ্ছেন ভারতের সাবেক দুই ক্রিকেটার। এমন প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি স্পোর্ট।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যৌথ অভিযানের পাল্টা জবাব হিসেবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের এমন সংঘাতের কারণে স্থগিত হতে যাচ্ছে আফগানিস্তান ও শ্রীলঙ্কার সাদা বলের সিরিজ। সূত্রের বরাত দিয়ে এমন প্রতিবেদন প্রকাশ করেছে শ্রীলঙ্কার সংবাদমাধ্যম আদা দেরানা।
ফাইনালে নরেন্দ্র মোদি স্টেডিয়াম ঠাসা থাকবে ভারতীয় দর্শকে। নিউজিল্যান্ডের কয়েক হাজার দর্শককে খুঁজে পাওয়া হয়ত দুষ্কর হয়ে যাবে। মিচেল স্যান্টনারের সেটা অজানা থাকার কথা নয়। বাইশ গজের লড়াইয়ের সঙ্গে লাখ খানেকের বেশি দর্শকের গর্জনও সামলাতে হবে নিউজিল্যান্ডকে। গ্যালারি ঠাসা সমর্থকদের চুপ করিয়ে দিতে চান স্যান্টনার। এমনকি ভারতীয় দর্শকদের হৃদয় ভেঙে শিরোপা জিততেও আপত্তি নেই নিউজিল্যান্ড অধিনায়কের।
চলতি বিশ্বকাপে ভারতকে নিয়ে একের পর এক ভবিষ্যদ্বাণী করেই চলেছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। সবগুলো ভবিষ্যদ্বাণীই সুরিয়াকুমার যাদবের দল ভুল প্রমাণ করে ফাইনালে উঠেছে। আমির আলোচনায় থাকার জন্যই এসব মন্তব্য করছেন বলে দাবি ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফের।
ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছেন সাঞ্জু স্যামসন। বিশ্বকাপের শুরুর দিকে মূল একাদশে জায়গা হয়নি এই উইকেটরক্ষক ব্যাটারের। তবে শেষের দিকে সুযোগ পেয়েই নিজেকে নতুন করে চিনিয়েছেন তিনি। সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫০ বলে খেলেছেন অপরাজিত ৯৭ রানের ইনিংস।
রান বন্যার ম্যাচে মিতব্যয়ী বোলিং করে প্রশংসায় ভাসছেন জসপ্রিত বুমরাহ। ইংল্যান্ডের বিপক্ষে সেমি ফাইনালে মাত্র এক উইকেট নিলেও এই পেসার রান দিয়েছেন মোটে ৩৩। তার এমন বোলিংই ইংল্যান্ডকে সেমি ফাইনাল থেকে ছিটকে দিয়েছে। এবার ফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ভারতকে হারাতে বুমরাহকে ভালোভাবে সামলানোর বিকল্প নেই কিউইদের সামনে।
প্রস্তুতির ঘাটতি কাটিয়ে উঠতে পাকিস্তান সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। সদ্য সমাপ্ত বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) সেরা ক্রিকেটারদের বিপক্ষে ম্যাচটি খেলবেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তরা। বিসিবি একাদশের অধিনায়ক করা হয়েছে মিরাজকে। সেখানে সুযোগ পেয়েছেন এসএম মেহরব, রুয়েল মিয়া ও অমিত হাসানের মতো ক্রিকেটার।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ৮ মার্চ ঢাকায় আসছে পাকিস্তান দল। ১০ মার্চ অনুশীলন শেষে ১১ মার্চ প্রথম ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ১৩ ও ১৫ মার্চ। তিনটিই ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরে। যদিও এর একদিন আগেই পাকিস্তান দলের কোচিং স্টাফদের একটি দল শ্রীলঙ্কান এয়ারলাইন্সে বাংলাদেশে পা রেখেছে। শনিবার দুপুর ১২টার দিকে ৫ সদস্যের একটি দল ঢাকায় নামে।