মিরপুরের উইকেটের সমালোচনায় লিটন
বিপিএলের গত আসরের মতো এবারও প্লে অফের ফাঁড়া কাটাতে পারেনি রংপুর রাইডার্স। সিলেট টাইটান্সের বিপক্ষে এদিন মাত্র ৯ উইকেট হারিয়ে ১১১ রান তোলে দলটি। জবাবে খেলতে নেমে এই লক্ষ্য পাড়ি দিতেই ঝাম ঝড়াতে হয়েছে সিলেটকে। তারা ক্রিস ওকসের শেষ বলে ছক্কায় ৩ উইকেটে ম্যাচ জেতে।