নোয়াখালীতে সৌম্য-মেন্ডিসদের সঙ্গী ওয়েস্ট ইন্ডিজের চার্লস
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলবেন ক্যারিবিয়ান তারকা ওপেনার জনসন চার্লস। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে দলটি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলবেন ক্যারিবিয়ান তারকা ওপেনার জনসন চার্লস। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে দলটি।
তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে আগামী ডিসেম্বরে ভারত সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ নারী দলের। তবে সরকারের অনুমোদন না পাওয়ায় নিগার সুলতানা জ্যোতিদের বিপক্ষে সিরিজটি স্থগিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। একই সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত।
সিডনির নেটে পুরো রান-আপে বোলিং করেছেন প্যাট কামিন্স। যদিও ম্যাচ খেলার মতো ফিট নন অস্ট্রেলিয়ার অধিনায়ক। স্টিভ স্মিথের বিপক্ষে তীব্র গতিতে বোলিং করলেও অ্যাশেজের দ্বিতীয় টেস্টে মাঠে নামতে পারছেন না এই অধিনায়ক। কদিন আগেই জশ হ্যাজেলউডের অনুপস্থিতিও নিশ্চিত হয়ে যায়।
সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে রীতিমতো খাবি খাইয়েছে আয়ারল্যান্ড। টি-টোয়েন্টি দলে বাংলাদেশের ব্যাটারদের হতশ্রী পারফরম্যান্স এই ম্যাচে যেন আবারও ফুটে উঠলো। ম্যাচ শেষে লরকান টাকার জানালেন, উইকেটের সর্বোচ্চ ব্যবহার করেই জিতেছে তাদের দল।
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের প্রথম টি-টোয়েন্টির শুরুতেই স্পষ্ট হয়ে যায় দুই দলের ব্যাটিংয়ের পার্থক্য। একদিকে প্রথম চার ওভারে উইকেট না হারিয়ে ৪০ রান তোলে আইরিশরা, অন্যদিকে প্রথম ওভারেই চার উইকেট হারিয়ে বাংলাদেশ পৌঁছায় স্রেফ ২০ রানে। ১২ ওভারেই যেখানে আয়ারল্যান্ড ছুঁয়ে ফেলে তিন অঙ্ক, বাংলাদেশ ১৩ ওভারেই হারায় আট উইকেট।
টি-টোয়েন্টিতে চলতি বছর বাংলাদেশের জয়-পরাজয়ের পাল্লায় এখন পরাজয়ই বেশি। তারপরও তাওহীদ হৃদয় যেন উন্নতির দিকটাই বেশি স্পষ্ট দেখছেন। তার মতে, দল ইতোমধ্যেী বেশ থিতু হয়ে গেছে, আর মোমেন্টাম পেলেই আবার জয়ের ধারায় ফিরতে পারবে বাংলাদেশ।
সমালোচনা ঠিকভাবে গ্রহণ করতে পারলে তা থেকেও ইতিবাচক কিছু পাওয়া যায়, এমনটাই বিশ্বাস তাওহীদ হৃদয়ের। তবে বাংলাদেশ দলের এই ব্যাটারের অনুরোধ, সমালোচনা যেন যুক্তির ভিত্তিতে হয়। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ক্যারিয়ারসেরা ইনিংস খেলার পর সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানান হৃদয়।
রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলবে নবাগত নোয়াখালী এক্সপ্রেস। বিপিএলের আগামী আসরের জন্য মেন্টর নিয়োগ দেয়ার কথা ভাবছে প্রথমবারের মতো দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া নোয়াখালী। মেন্টর হিসেবে দুজন বিদেশি সাবেক ক্রিকেটারের সঙ্গে আলোচনা করছে তারা।
জিততে হলে প্রথম টি-টোয়েন্টিতে দেশের মাটিতে সবচেয়ে বেশি রান তাড়ার রেকর্ড গড়তে হতো বাংলাদেশকে। অথচ এমন ম্যাচে লড়াই ই করতে পারেননি স্বাগতিকরা। ১৮২ রানের লক্ষ্য তাড়ায় ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান ও লিটন দাসরা। ব্যাটারদের ব্যর্থতার দিনে একমাত্র রানের দেখা পেয়েছেন তাওহীদ হৃদয়। ডানহাতি ব্যাটারের অপরাজিত ৫০ বলে ৮৩ রানের ইনিংসের পরও প্রথম টি-টোয়েন্টিতে হেরেছে বাংলাদেশ। ৩৯ রানের হারে সিরিজ শুরু লিটনদের।
আগামী ৩০ নভেম্বর বিকেল তিনটায় হোটেল রেডিসন ব্লুতে হবে বিপিএল নিলাম। বুধবার বিপিএল নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে বিসিবি। সেখানে জানানো হয় ৬ দলের বিপিএল হবে এবার। ষষ্ঠ দল হিসেবে যুক্ত করা হয়েছে নোয়াখালীকে। ফ্র্যাঞ্চাইজিটি নোয়াখালী এক্সপ্রেস নামে অংশ নিচ্ছে বিপিএলে। সেখানেই ১৯ ডিসেম্বর থেকে বিপিএল শুরুর ঘোষণা দেয়া হয়।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসছেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক এই পেসারকে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দেখা যাবে। তবে দলটির প্রধান কোচ হিসেবে কে দায়িত্ব পালন করবেন তা নিয়ে ছিল ধোঁয়াশা।
একটা সময় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিয়মিত খেলতেন মোহাম্মদ আমির। তবে গত দুই আসরে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দেখা যায়নি বাঁহাতি এই পেসারকে। তবে বিপিএলের আগামী মৌসুমে সিলেট টাইটান্সের হয়ে খেলতে দেখা যাবে তাকে। নিলামের আগে সরাসরি চুক্তিতে আমিরকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।