বিশ্বকাপের জার্সি উন্মোচন স্থগিত করল পাকিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভারত ও আইসিসির সঙ্গে লড়াইয়ে পুরোটা সময় বাংলাদেশের পাশে ছিল পাকিস্তান। মহসিন নাকভি জানিয়েছিলেন, বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে না দেয়া হলে টুর্নামেন্টে অংশগ্রহণের ব্যাপারে সরকারের সঙ্গে আলোচনা করবেন তিনি। প্রধানমন্ত্রীর শেহবাজ শরীফের সঙ্গে আলোচনাও হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান। সোমবারের মধ্যে পাকিস্তানের বিশ্বকাপ খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।