ওয়েস্ট ইন্ডিজকে ৮-০ ব্যবধানে হারাল অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা ব্যর্থতায় দুই ফরম্যাটেই হোয়াইটওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সফরে তিনটি টেস্ট ও পাঁচটি টি-টোয়েন্টি— মোট আটটি ম্যাচ খেলেছে দুই দল। সবকটিতেই জয় পেয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। ফলে ক্যারিবীয়দের জন্য এই হোম সিরিজটা রীতিমতো দুঃস্বপ্নে পরিণত হয়েছে।