সরে দাঁড়ানো মানেই অবসর নয়: রোহিত
সিডনি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিলেও টেস্ট ক্রিকেট থেকে এখনই বিদায় নেননি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন রোহিত শর্মা। সময়ের প্রয়োজনে সরে দাঁড়ালেও এটিই চূড়ান্ত নয় বলে নিশ্চিত করেছেন ভারতের অধিনায়ক।
সিডনি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিলেও টেস্ট ক্রিকেট থেকে এখনই বিদায় নেননি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন রোহিত শর্মা। সময়ের প্রয়োজনে সরে দাঁড়ালেও এটিই চূড়ান্ত নয় বলে নিশ্চিত করেছেন ভারতের অধিনায়ক।
সাউথ আফ্রিকার দারুণ সূচনা, এরপর ১১ রানের মধ্যে তিন উইকেট নিয়ে ম্যাচে ফিরে পাকিস্তান। তবুও রায়ান রিকেলটন এবং টেম্বা বাভুমার লড়াকু সেঞ্চুরিতে কেপটাউন টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিল সাউথ আফ্রিকা। প্রথম দিন শেষে দলটির সংগ্রহ চার উইকেটে ৩১৬।
বোর্ডার–গাভাস্কার সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। এই ফলাফলে হয়তো চলতি সিরিজে অস্ট্রেলিয়ার আগ্রাসনের সবটা ফুটে উঠবে না। মাঠের ক্রিকেটে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো খাবি খাচ্ছে ভারত। এই ধারা অব্যাহত আছে সিরিজের শেষ টেস্টেও। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৮৫ রানে অল আউট হয়ে গেছে ভারত। জবাবে এক উইকেটে ৯ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে অজিরা।
মেলবোর্নে যশস্বী জয়সাওয়ালকে আউট দিয়েছিলেন তৃতীয় আম্পয়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তবে বেশিরভাগ ভারতীয়দের মনে করেন সেদিন নট আউট ছিলেন তরুণ এই ওপেনার। যার ফলে দর্শক ও ভারতের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়তে হয়েছে বাংলাদেশের শরফুদ্দৌলাকে। সেই রেশ কাটতে না কাটতেই বিরাট কোহলিকে নট আউট দিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন জোয়েল উইলসন। তৃতীয় আম্পায়ার নট আউট দিলেও স্টিভ মনে করেন, শতভাগ আউট ছিলেন কোহলি।
বুলাওয়েতে প্রথম টেস্টে জিম্বাবুয়ের ৫৮৬ রানের জবাব দিতে নেমে রহমত শাহ ও হাশমতউল্লাহ শহীদির ডাবল সেঞ্চুরি ও আফসার জাজাইয়ের সেঞ্চুরিতে ৬৯৯ রান করেছিল আফগানিস্তান। অথচ একই মাঠে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সফরকারীরা থেমেছে মাত্র ১৫৭ রানে। সিকান্দার রাজা ও নিউম্যান নিয়ামহুরির দারুণ বোলিংয়ের সামনে বলার মতো তেমন কিছুই করে দেখাতে পারেননি আফগান ব্যাটাররা। শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেট ৬ রান তুলেছে জিম্বাবুয়ে।
৪২৯ রানের রোমাঞ্চকর টি-টোয়েন্টি ম্যাচে শেষ হাসি হাসলো শ্রীলঙ্কা। নেলসনে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৭ রানে হারালো চারিথ আসালঙ্কার দল। কুশল মেন্ডিসের সেঞ্চুরির ম্যাচে দাপটের সঙ্গে ইনিংস শুরু করলেও শেষদিকে খেই হারিয়ে ফেলে কিউইরা।
অস্ট্রেলিয়া- ভারতের চলমান বোর্ডার-গাভাস্কার সিরিজে নিয়মিতই ব্যর্থ হচ্ছেন রোহিত শর্মা। টেস্ট ক্রিকেটে যেন নিজেকে হারিয়ে খুঁজছেন ভারতের এই অধিনায়ক। ক্যারিয়ারে এর আগে কোনো সিরিজে এতোটা ছন্দ পতন হয়নি ভারতের এই ওপেনারের। মেলবোর্ন টেস্ট হারের পর অবসরের কিছুটা ইঙ্গিত দিয়ে রেখেছেন রোহিত। তবে রোহিত অবসর নেয়ার আগেই ভারতীয় দলের নেতৃত্ব দিতে চান দলের এক সিনিয়র ক্রিকেটার!
বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সিডনি টেস্টের জন্য ঘোষিত এই একাদশ থেকে বাদ পড়েছেন মিচেল মার্শ। তার জায়গায় অভিষেক হতে যাচ্ছে বেউ ওয়েবস্টারের।
দ্বিস্তর বিশিষ্ট টেস্ট ক্রিকেটের আলোচনা বেশ পুরোনো। সেই আলোচনা আবারও সামনে এনেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রী। চলতি বোর্ডার গাভাস্কার সিরিজে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন টেস্টে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাওয়ার পথটা কঠিন করে ফেলেছে ভারত। তবে এই ম্যাচেও বল হাতে দারুণ পারফরম্যান্স করেছেন ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ। আর তাতেই দারুণ এক রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি।
অস্ট্রেলিয়া- ভারতের চলমান বোর্ডার-গাভাস্কার সিরিজে নিয়মিতই ব্যর্থ হচ্ছেন রোহিত শর্মা। টেস্ট ক্রিকেটে যেন নিজেকে হারিয়ে খুঁজছেন ভারতের এই অধিনায়ক। ক্যারিয়ারে এর আগে কোনো সিরিজে এতোটা ছন্দ পতন হয়নি ভারতের এই ওপেনারের। মেলবোর্ন টেস্ট হারের পর অবসরের কিছুটা ইঙ্গিত দিয়ে রেখেছেন রোহিত। একইসঙ্গে ভবিষ্যৎ সম্পর্কে তাকে ভাবার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রীও।
বোর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ ম্যাচে ইয়াশভি জায়সাওয়ালকে আউটের সিদ্ধান্ত দিয়ে আলোচনায় আসেন বাংলাদেশের প্রথম এবং একমাত্র আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। সাহসী সিদ্ধান্তে রোহিত শর্মা, সাইমন টফেল, রিকি পটিং, রবি শাস্ত্রীরা তার পক্ষে থাকলেও বিপক্ষে গেছেন সুনীল গাভাস্কার।