এখনও ভারতের ভিসা পাননি সাকিব মাহমুদ
কয়েকদিন পরই ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে ইংল্যান্ড। এ কারণে আগামী শুক্রবার ভারতের উদ্দেশে রওনা দেবেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। যদিও এই সফরে অনিশ্চিত সাকিব মাহমুদ। এখনও ভারতের ভিসা পাননি এই পেসার।
কয়েকদিন পরই ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে ইংল্যান্ড। এ কারণে আগামী শুক্রবার ভারতের উদ্দেশে রওনা দেবেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। যদিও এই সফরে অনিশ্চিত সাকিব মাহমুদ। এখনও ভারতের ভিসা পাননি এই পেসার।
ড্যান প্যাটারসন এবং প্যাট কামিন্স থেকে নিশ্চিতভাবেই এগিয়ে ছিলেন জসপ্রিত বুমরাহ। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারত হারলেও টুর্নামেন্ট সেরার পুরষ্কার জিতেন ভারতের এই ফাস্ট বোলার। এবার অসাধারণ বোলিংয়ের কারণে ডিসেম্বরের মাসসেরা ক্রিকেটার হিসেবে পুরস্কৃত হয়েছেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করেছে সাউথ আফ্রিকা। চোট কাটিয়ে দলে ফিরেছেন দুই পেসার আনরিখ নরকিয়া ও লুঙ্গি এনগিডি। সব মিলিয়ে পাঁচ পেসার এবং তিন স্পিনার নিয়ে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে প্রোটিয়ারা।
চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ইনজুরি থাকা সত্ত্বেও এই স্কোয়াডে জায়গা করে নিয়েছেন প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড। অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে প্রথমবার কোনো আইসিসি টুর্নামেন্ট খেলবেন ম্যাট শর্ট এবং অ্যারন হার্ডি।
গত বছরের সেপ্টেম্বরে অনুশীলনের সময় কুঁচকিতে চোট পেয়েছিলেন ইব্রাহিম জাদরান। চোট থেকে সেরে উঠতে অস্ত্রোপচারও করাতে হয়েছে ডানহাতি ওপেনারকে। ফলে বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ছিলেন না তিনি। চোট কাটিয়ে কদিন আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলে গেছেন তরুণ এই ব্যাটার।
ঘরের মাঠে ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য সাতটি পরিবর্তন এনে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবারও দলটির বাইরে রাখা হয়েছে শাহীন শাহ আফ্রিদিকে।
বরাবরই আইসিসির ইভেন্টগুলোতে নতুন নতুন উপায়ে স্কোয়াড ঘোষণা করে নিউজিল্যান্ড। এবারও তার ব্যতিক্রম হলো না। এবার চ্যাম্পিয়ন ট্রফিতেও অভিনব উপায়ে স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ছিল মোহাম্মদ শামির। সবশেষ বোর্ডার-গাভাস্কার সিরিজেও ফেরার গুঞ্জন ছিল ডানহাতি এই পেসার। তবে চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় তাকে জাতীয় দলে ফেরায়নি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ওয়ানডেতে শ্রীলঙ্কাকে পাত্তাই দেয়নি নিউজিল্যান্ড। শেষ ম্যাচে পাত্তা পেল না নিউজিল্যান্ড। কিউইদের ১৪০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে দলটি। যার কারণে ২-১ ব্যবধানে সিরিজ শেষ করল চারিথ আসালঙ্কার দল।
পুরো সিরিজে রান না পাওয়ায় সিডনি টেস্টের একাদশ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন রোহিত শর্মা। এমন সিদ্ধান্তের পর ভারতের অধিনায়ক নিজেই জানিয়েছেন, এখানেই শেষ নয়। তবে বেশিরভাগ সমর্থক কিংবা ক্রিকেট বিশ্লেষকদের ধারণা জাতীয় দলে শেষ দেখে ফেলেছেন রোহিত। অ্যাডাম গিলক্রিস্টও মনে করছেন তেমনই। অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার ব্যাটার তাই ইংল্যান্ড সফরে দেখছেন না রোহিতকে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের দাবি তুলে কদিন আগে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কাছে চিঠি দিয়েছিলেন ব্রিটিশ রাজনীতিবিদরা। এবার তাদের সঙ্গে সুর মিলিয়ে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করতে ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএ) প্রতি আহ্বান জানিয়েছেন ক্রীড়া মন্ত্রী গেইটন ম্যাকেঞ্জি।
প্রথমবারের মতো ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। সেই সিরিজের আগে যৌথভাবে ওয়ানডে এবং টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। যেখানে অধিনায়ক হিসেবে থাকছেন হেইলি ম্যাথিউস।