আইপিএলে খেলোয়াড়দের বান্ধবী নিয়ে বিতর্ক, কঠোর হচ্ছে বিসিসিআই
আইপিএল চলাকালে কিছু ক্রিকেটারের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কয়েকজন খেলোয়াড়কে তাদের কথিত বান্ধবী বা সঙ্গিনীদের সঙ্গে দলীয় বাস ও হোটেলে দেখা যাওয়ায় বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। এই প্রবণতা অব্যাহত থাকলে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে বলে মনে করছে সংস্থাটি।