আইপিএলের শুরুতে ধোনিকে পাচ্ছে না চেন্নাই
আইপিএলের নতুন মৌসুমের শুরুতেই বড় ধাক্কা খেতে যাচ্ছে চেন্নাই সুপার কিংস। পায়ের পেশির চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় শুরুর দুই সপ্তাহে দলের হয়ে মাঠে নামতে নাও পারেন মহেন্দ্র সিং ধোনি।
আইপিএলের নতুন মৌসুমের শুরুতেই বড় ধাক্কা খেতে যাচ্ছে চেন্নাই সুপার কিংস। পায়ের পেশির চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় শুরুর দুই সপ্তাহে দলের হয়ে মাঠে নামতে নাও পারেন মহেন্দ্র সিং ধোনি।
চোখধাঁধানো অঙ্কে ফ্র্যাঞ্চাইজি বিক্রি করে এক পক্ষ সন্তুষ্ট, আর কাঙ্ক্ষিত মালিকানা পেয়ে উচ্ছ্বাসে ভাসছে অন্য পক্ষ। পুরো প্রক্রিয়ায় আনুষ্ঠানিক অনুমোদন দেয়ার দায়িত্বে থাকা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) ভাণ্ডারও সমৃদ্ধ হতে যাচ্ছে। মালিকানা বদলের এই ধাপে বিপুল অঙ্কের অর্থ যোগ হবে তাদের কোষাগারে।
আইপিএলের এবারের আসরে ১২ জন ইংলিশ ক্রিকেটারের খেলছেন। এবার অনেক ক্রিকেটার চোট ও এনওসির কারণে খেলতে পারছেন না। আবার অনেক ক্রিকেটারই আসরের মাঝ পথে যোগ দেবেন। ফলে তাদের বদলি খুঁজতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে।
আইপিএলের নতুন আসর শুরুর আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম। শুরু থেকেই এই নিয়ম নিয়ে ক্রিকেটাঙ্গনে সমালোচনা ছিল, আর সময়ের সঙ্গে তা আরও জোরালো হয়েছে। তবে এই বিতর্কের মাঝেই নিয়মটির পক্ষে কথা বলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। তার মতে, আধুনিক ক্রিকেটে এটি একটি ইতিবাচক সংযোজন।
উগ্রপন্থীদের হুমকির মুখে আইপিএল থেকে বাদ দেয়া হয় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে। এরই পরিক্রমায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে তৎকালীন অন্তর্বর্তীকালিন সরকার। তবে দেশে এখন নির্বাচিত সরকার রয়েছে। কদিন আগেই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ক্রিকবাজকে জানিয়েছিলেন আইপিএলের সম্প্রচার নিষেধাজ্ঞা তারা পুনর্বিবেচনা করবেন।
মাঠের ক্রিকেটকে জীবন্ত করে রাখতে সবচেয়ে বেশি অবদান থাকেন গ্রাউন্ড স্টাফদের। অনেক সময় বৃষ্টিতে খেলা বন্ধ হলে তাদের কার্যক্রম চোখে পড়ে দর্শকদের। না হলে বেশিরভাগ সময়ই তারা থাকেন আড়ালে।
দীর্ঘ ১১ বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন আন্দ্রে রাসেল। খেলোয়াড় হিসেবে গত আসরেই দলটির সঙ্গে পাট চুকিয়ে দিয়েছেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। তবে দলটির সঙ্গেই আছেন তিনি নতুন ভূমিকায়। তিনি কাজ করছেন দলটির পাওয়ার হিটিং কোচ হিসেবে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত আসরের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে মাত্র ৬ রানে হেরে শিরোপা হাতছাড়া হয় পাঞ্জাব কিংসের। সেই হারের হতাশা এখনো ভুলতে পারেননি দলটির মারকুটে ব্যাটার শশাঙ্ক সিং। তবে এই ব্যাটার আত্মবিশ্বাসী, এবার আবারও ফাইনালে উঠবে তার দল এবং শিরোপাও জিতবে।
আইপিএলের গত কয়েক আসর ধরেই ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে আলোচনা তুঙ্গে। সমালোচনার মধ্যেও এবারের আইপিএলেও থাকছে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম। কদিন আগেই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এরপরও এমন নিয়ম নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক অক্ষর প্যাটেল।
আইপিএলের গত আসরে গুজরাট টাইটান্সের ব্যর্থতার অন্যতম কারণ ধরা হয় মিডল অর্ডারের ব্যর্থতাকে। তবে মিডল অর্ডার নিয়ে সমালোচনায় মোটেই বিচলিত নন দলটির প্রধান কোচ আশিষ নেহরা। এই ব্যর্থতার পরেও তার দল এলিমিনেটরে জায়গা করে নিয়েছিল।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আংশিক সূচি ঘোষণা করেছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তবে আসর শুরুর আগেই গ্রুপ পর্বের পূর্ণাঙ্গ সূচি জানিয়ে দিয়েছে আয়োজকরা। সূচি অনুযায়ী লিগ পর্ব চলবে আগামী ২৪ মে পর্যন্ত। যদিও প্লে-অফের ভেন্যুগুলো এখনও চূড়ান্ত করেনি তারা।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরেও কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্ব দেবেন আজিঙ্কা রাহানে। আইপিএল শুরুর আগে কলকাতা ভক্ত সমর্থক ও স্পন্সরদের নিয়ে একটি অনুষ্ঠান আয়োজন করেছিল 'নাইটস আনপ্লাগড' নামে। সেখানে এবারের আসরে দলটি লক্ষ্য নিয়ে খোলামেলা কথা বলেছেন রাহানে।