আইএল টি-টোয়েন্টিতে কবে কার বিপক্ষে খেলবেন মুস্তাফিজ
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএল টি-টোয়েন্টি) নিলামে নিবন্ধন করেছিলেন বাংলাদেশের ১০ ক্রিকেটার। তবে তাসকিন আহমেদ, নাহিদ রানা, সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, রিশাদ হোসেনদের দলে নিতে কেউই আগ্রহ প্রকাশ করেনি। তবে সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে থাকবেন মুস্তাফিজুর রহমান।