সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে দুবাইয়ের দাপুটে জয়
গ্লোবাল সুপার লিগে (জিএসএল) নিজের প্রথম ম্যাচেই বাজিমাৎ করেছেন সাকিব আল হাসান। অলরাউন্ড পারফরম্যান্স করে দুবাই ক্যাপিটালসকে দাপুটে জয় পেতে বড় অবদান রেখেছেন। ব্যাট হাতে হাফ সেঞ্চুরি তুলে নেয়ার পর ৪ উইকেট নিয়ে সেন্ট্রাল স্ট্যাগসের ইনিংসে ধস নামান সাকিব। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। দুবাই ২২ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে।