বিপিএলে এবারও টপ অর্ডারে খেলতে চান আফিফ
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বরাবরই টপ অর্ডারে ব্যাটিং করেছেন আফিফ হোসেন। খুলনা টাইগার্সের হয়ে এবারও শীর্ষ চারের মধ্যে যেকোনো পজিশনে নামতে চান এই ব্যাটার। বিপিএলে আরও ভালো খেলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগেও ডাক পেতে চান আফিফ।