‘কোচ-অধিনায়ককে বললে ভালো হবে’, শান্তর কিপিং নিয়ে রিশাদ
টসের সময় তামিম ইকবাল বললেন, ‘একাদশে একটা পরিবর্তন। প্রীতম খেলছে না, শান্ত ফিরেছে।’ ফরচুন বরিশালের অধিনায়কের কথায় ধারণা পাওয়া গেল চোট কাটিয়ে আবারও কিপিংয়ে ফিরছেন মুশফিকুর রহিম। তবে বর্তমান চ্যাম্পিয়নদের একাদশের তালিকায় দেখা গেল ভিন্ন চিত্র। নাজমুল হোসেন শান্তর ভূমিকার পাশে লেখা বাঁহাতি ব্যাটার এবং উইকেটকিপার। এমন কিছু দেখে চোখ কপালে উঠে যাওয়ার মতো ব্যাপার।