আগেও দু'বার ফাইনাল খেলেছি, যারা শান্ত থাকে ওদের সুযোগ বেশি: তামিম
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এ নিয়ে তৃতীয়বারের মতো ফাইনাল খেলবেন তামিম ইকবাল। এখন পর্যন্ত ফাইনাল হারের মুখ দেখেননি এই ওপেনার। বিপিএলের এবারের আসরের আগে ফাইনাল জয়ের 'মন্ত্র' জানিয়ে দিলেন এই অধিনায়ক। ফাইনালে যে দল বেশি 'শান্ত' থাকবে, তারাই জিতবে বলে মনে করছেন তিনি।