বরিশালের শিরোপা জয়ে অবদান রাখতে পেরে আপ্লুত মালান
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালকে শিরোপা জেতানোর পেছনে বেশ বড় অবদান রেখেছেন ডেভিড মালান। বরিশালের শিরোপা জয়ে আনন্দে রীতিমতো আত্মহারা ইংল্যান্ডের এই টপ অর্ডার ব্যাটার।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালকে শিরোপা জেতানোর পেছনে বেশ বড় অবদান রেখেছেন ডেভিড মালান। বরিশালের শিরোপা জয়ে আনন্দে রীতিমতো আত্মহারা ইংল্যান্ডের এই টপ অর্ডার ব্যাটার।
অবসর থেকে ফিরে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন তামিম ইকবাল। এক বছরের বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেটে না থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সবার কেন্দ্রবিন্দুতে ছিলেন বাঁহাতি এই ওপেনার। মাসখানেক আগে আরও একবার অবসরের ঘোষণা দেয়া তামিমকে খেলতে দেখে সমর্থকদের অনেকে এখন হয়ত বলে উঠেন, ‘ইশ, তামিম যদি আবারও জাতীয় দলের হয়ে খেলতো।’ সবাই এভাবে বলবেন এমন সময়ই অবসর নিতে চেয়েছেন তামিম। নিজের চাওয়া যে পূরণ করতে পেরেছেন সেটা হয়ত বলার অপেক্ষা রাখে না।
দ্বিতীয় কোয়ালিফায়ারে মুশফিক হাসানের শেষ বলে চার মেরে চিটাগং কিংসকে ফাইনালে তুলেছিলেন আলিস আল ইসলাম। তবে ইনিংসের শেষ ওভারে চোটে পড়ায় খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছিলেন রহস্যময় এই স্পিনার। এভাবে হাঁটতে দেখেই ধারণা করা হচ্ছিল ফাইনালে হয়ত পাওয়া যাবে না তাকে। শেষ পর্যন্ত চোটে পড়া আলিসকে ছাড়াই খেলতে হয়েছে চিটাগংকে। ফাইনালে ফরচুন বরিশালের কাছে হেরে আলিসকে না পাওয়ার আক্ষেপ করলেন মোহাম্মদ মিঠুন ও খালেদ আহমেদ।
বিপিএলের ফাইনালের আগে ফরচুন বরিশালের বড় চমক ছিল জিমি নিশাম। বরিশালের হয়ে খেলতে প্লে অফের ঠিক পরেই ঢাকায় পা রাখেন এই কিউই অলরাউন্ডার। ধারণা করা হচ্ছিল তাকে নিয়েই চিটাগং কিংসের বিপক্ষে ফাইনালে খেলতে নামবে বরিশাল।
বিপিএলের গত আসরেও শিরোপা ঘরে তুলেছিল ফরচুন বরিশাল। সেবার ফাইনাল জেতার পর তাদের বরিশালে যাওয়ার কথা ছিল। তবে বিভিন্ন কারণে সেটা আর সম্ভব হয়নি। এবার আরেকটি শিরোপা জিতে নিয়েছে দলটি। এবার আর দেরি নয়। দুদিন পরই বরিশালে যাওয়ার ঘোষণা দিয়েছে বিপিএলের চ্যাম্পিয়নরা।
‘বন্ধু তালিকার ঐক্যজোট ফ্যানরা আওয়াজ দেন। চলেন একসাথে সদরঘাটের দিকে, বরিশালের লঞ্চ ঘেরাও দিমু।’ চিটাগং কিংসকে হারিয়ে ফরচুন বরিশাল আবারও বিপিএলের চ্যাম্পিয়ন হওয়ায় ফেসবুকে এমন পোস্ট দিয়েছেন তামিম ইকবালের এক ভক্ত। সাকিব আল হাসানের ভক্তদের উদ্দেশ্য করে এমন পোস্ট দিয়েছেন সেটা হয়ত বুঝতে বাকি থাকার কথা নয়। সবশেষ কয়েক বছরে সামাজিক যোগাযোগমাধ্যমে লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে সাকিব ও তামিমের সমর্থকরা।
৪০ দিনের লড়াই শেষে পর্দা নামছে বিপিএলের। ফাইনালে চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুলে নিয়েছে ফরচুন বরিশাল। এবারের বিপিএল নানা কারণেই আলোচিত হয়ে থাকবে। টুর্নামেন্ট জুড়েই ছিল নানা বিতর্ক। তবে সেই সঙ্গে বিসিবির ভালো কিছু উদ্যোগও স্মরণীয় হয়ে থাকবে।
কাগজ-কলমের সঙ্গে মাঠের পারফরম্যান্সে খানিকটা এগিয়েই ছিল ফরচুন বরিশাল। তবে অধিনায়ক তামিম ইকবাল নিজেদের পা মাটিতেই রেখেছিলেন। চিটাগং কিংসের বিপক্ষে ফাইনালকে আলাদা করে না দেখে অন্য একটা ম্যাচের মতোই দেখতে বলেছিলেন তিনি। মিরপুরে ১৯৫ রানের লক্ষ্য তাড়ায় প্রত্যাশিতভাবেই ভালো একটা শুরুর দরকার ছিল বরিশাল। অধিনায়ক তামিম ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে তেমন শুরুই এনে দেন। তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে উদ্বোধনী জুটিতে তুলেছেন ৭৬ রান।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মোটে পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। অফফর্ম কাটিয়ে এখনও ছন্দে ফিরতে পারেননি তিনি। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছন্দে ফিরবেন বাংলাদেশের অধিনায়ক, এমনটাই মনে করেন নাজমুল আবেদিন ফাহিম। বিসিবির এই পরিচালক প্রশংসা করেছেন শামীম পাটোয়ারির সাম্প্রতিক ফর্মেরও।
শুক্রবার বিপিএলের ফাইনালের মহারণে মাঠে নামছে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ৭টা থেকে। তবে এই ম্যাচের সময় এগিয়ে আনা হয়েছে।
শুক্রবার বিপিএলের ফাইনালে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামতে চলেছে চিটাগং কিংস। এই ম্যাচের আগে চিটাগংয়ের ব্যাটিংয়ের গভীরতা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। প্রায় প্রতি ম্যাচেই তাদের ৬ জন ব্যাটার ও ৫জন বোলার নিয়ে খেলতে হচ্ছে। এ কারণেই অনেক ম্যাচে শেষের দিকে তাদের ধুঁকতে হচ্ছে।
অনিয়মে ভরপুর ছিল এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বেশ কিছু ব্যাপারে বিতর্কের মাত্রাও ছড়িয়ে গেছে চলতি এই আসরে। যদিও সেসব নিয়ে পড়ে থাকতে রাজি নন তামিম ইকবাল। ফরচুন বরিশালের অধিনায়ক বিপিএলের ইতিবাচক বিষয়গুলো নিয়েই কথা বলতে চান।