এ বছরের বিপিএল সেরা ছিল না, স্বীকার করলেন সভাপতি ফারুক
এক রকম ঢাকঢোল পিটিয়ে ‘অন্য রকম’ কিংবা ‘নতুন’ বিপিএল আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি ২০২৫ বিপিএল হবে সব আসরের সেরা। যদিও নানারকম বিতর্কে বিপিএল আক্রান্ত ছিল পুরনো রোগে। যার ভার এখনো বয়ে বেড়াতে হচ্ছে বিসিবিকে। সেরা বিপিএলের প্রতিশ্রুতি দিলেও টুর্নামেন্ট শেষ হওয়ার কয়েক মাস পর ফারুক আহমেদ স্বীকার করলেন, এ বছরের বিপিএল সেরা ছিল না।