লিটন রান করবে এটাই স্বাভাবিক: সুজন
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরের শুরুতে কোনো দলের সঙ্গেই বনিবনা হচ্ছিল না লিটন দাসের। তবে ডিপিএল শুরুর ঠিক আগ মুহূর্তে তাকে দলে ভিড়িয়ে চমক দেখায় নবাগত গুলশান ক্রিকেট ক্লাব। প্রথম ম্যাচেই দলটি মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে বিস্ময় সৃষ্টি করেছিল।