সবধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ৪৮ ক্লাবের
বিসিবি নির্বাচন স্থগিত না করায় সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ৪৮টি ক্লাবের। আমিনুল ইসলাম বুলবুলকে অবৈধ সভাপতি আখ্যা ক্লাবগুলোর। বুধবার রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে ক্লাবগুলো।
বিসিবি নির্বাচন স্থগিত না করায় সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ৪৮টি ক্লাবের। আমিনুল ইসলাম বুলবুলকে অবৈধ সভাপতি আখ্যা ক্লাবগুলোর। বুধবার রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে ক্লাবগুলো।
একটা সময় ডিপিএলে খেলে গেছেন অরুণ লাল, প্রণব রায়, ওয়াসিম জাফর, অজয় জাদেজা, অরবিন্দ ডি সিলভা, সনাৎ জয়াসুরিয়া, ওয়াসিম আকরাম, সেলিম মালিক, মোহাম্মদ ইউসুফের মতো ক্রিকেটার। সবশেষ এক যুগে খেলেছেন দীনেশ কার্তিক, ইয়ন মরগান, ডেভিড মালান, লুক রাইটরাও। তবে সবশেষ কয়েক বছরে ক্রমশই কমেছে তারকা ক্রিকেটারের সংখ্যা।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণার সময় মোসাদ্দেক হোসেনকে নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর একটি মন্তব্য ঘিরে তুমুল আলোচনা শুরু হয়েছিল। তিনি বলেছিলেন যতদিন মেহেদী হাসান মিরাজ জাতীয় দলে আছেন তত দিন মোসাদ্দেকের কোনো সুযোগ নেই।
তাসকিন আহমেদের বাঁ পায়ের গোঁড়ালির হাড়ে অস্বাভাবিক বৃদ্ধি দেখা দিয়েছে। এই কারণে ইংল্যান্ডে চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন এই পেসার। সেখানে বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছেন তিনি। মঙ্গলবার এই পেসারের শারীরিক অবস্থার বিস্তারিত জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা নিয়ে একের পর এক নাটকীয়তা হয়েছে। দুই দফায় তা কমানো ও বাড়ানো নিয়ে বেশ জল ঘোলা হয়েছে। পরবর্তীতে গাজী গ্রুপের বিপক্ষে আবার নতুন করে নিষেধাজ্ঞা পেলে সুপার লিগের শেষ ম্যাচে আবাহনী লিমিটেডের বিপক্ষে মোহামেডানের হয়ে খেলা হয়নি হৃদয়ের।
এক যুগেরও বেশি সময় ধরে আবাহনীর হয়ে খেলছেন মোসাদ্দেক হোসেন। শুরুতে দলটিতে অলরাউন্ডারের ভূমিকায় থাকলেও কয়েকন আসর ধরে দলটির নেতৃত্বে আছেন মোসাদ্দেকই। তার নেতৃত্বে একের পর এক শিরোপার স্বাদ পেয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী দলটি।
আমিনুল ইসলামের অলরাউন্ড নৈপুণ্যে ডিপিএলের সুপার লিগের শেষ ম্যাচে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। তারা অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে। আগে ব্যাট করে এই ম্যাচে আমিনুলের ঘূর্ণিতে ২০১ রানেই গুটিয়ে যায় অগ্রণীর ইনিংস।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বড় জয় দিয়ে আসর শেষ করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। মেহেদী মারুফের সেঞ্চুরি ও সাইফ হাসানের হাফ সেঞ্চুরিতে ভর করে তারা ৬ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে।
ডিপিএলের শিরোপা কে জিতবে সেটার জন্য অপেক্ষা করতে হল সুপার লিগের শেষ দিন পর্যন্ত। তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডানের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হল এবারের প্রিমিয়ার লিগের আসর। যেখানে শেষ হাসি হাসল হান্নান সরকারের আবাহনী লিমিটেড। ৬ উইকেটের জয়ে আরও একবার শিরোপা জিতল মোসাদ্দেক হোসেন সৈকতের দল।
নিয়মের বাইরে গিয়ে তাওহীদ হৃদয়ের শাস্তি কমানোয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাকরি ছাড়তে চেয়েছিলেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এমনকি চাকরি ছাড়তে বিসিবিতে পদত্যাগ পত্রও জমা দিয়েছিলেন তিনি। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চাকরি ছাড়েননি আইসিসির এলিট প্যানেলের বাংলাদেশি এই আম্পায়ার। তবে শরফুদ্দৌলার সিদ্ধান্ত বদলাতে তাকে অনুরোধ করবে বিসিবি ও আম্পায়ার কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু।
তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা নিয়ে নাটকীয় ব্যাপার হয়েছে বাংলাদেশের ক্রিকেটে। নিষেধাজ্ঞ দেয়া, এক ম্যাচ কমানো, আবার নিষেধাজ্ঞা দেয়া ও পরবর্তীতে এক বছর নিষেধাজ্ঞা পিছিয়ে দেয়ার মতো ঘটনা ঘটেছে।
সবশেষ কয়েকদিনে মাঠের বাইরে তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা কাণ্ডের সঙ্গে আবাহনী লিমিটেডের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে থাকায় এমনিতেও চাপে ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। একই সময়ে বিকেএসপিতে হওয়া ম্যাচে আবাহনী জয় পাওয়ায় চাপটা দ্বিগুণ হয়ে উঠে তাদের জন্য। মিরপুরে গাজী ক্রিকেটার্সের বিপক্ষে হারলেই তারকাঠাসা দল সাজিয়েও শিরোপা ছুঁয়ে দেখা হবে না হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, ইবাদত হোসেনদের। ম্যাচ জিততে শেষ ২ ওভারে ২৩ রান করতে হতো মোহামেডানকে।