চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারিয়ে আবাহনীর ২৫ এ ‘২৪’
ডিপিএলের শিরোপা কে জিতবে সেটার জন্য অপেক্ষা করতে হল সুপার লিগের শেষ দিন পর্যন্ত। তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডানের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হল এবারের প্রিমিয়ার লিগের আসর। যেখানে শেষ হাসি হাসল হান্নান সরকারের আবাহনী লিমিটেড। ৬ উইকেটের জয়ে আরও একবার শিরোপা জিতল মোসাদ্দেক হোসেন সৈকতের দল।