ব্যাটিং ব্যর্থতায় মোহামেডানের কাছে হারল রূপগঞ্জ
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে তানজিদ হাসান তামিমের সঙ্গে হাফ সেঞ্চুরি পেয়েছিলেন সৌম্য সরকারও। তাদের দুজনের ব্যাটেই লিজেন্ডস অব রূপগঞ্জ জয় পায় ৮ উইকেটে। অথচ মিরপুরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২৫৪ রান তাড়ায় তানজিদ, সৌম্য, সাইফ হাসানরা দাঁড়াতেই পারলেন না। ব্যাট হাতে আরও একবার ব্যর্থ হয়েছেন আকবর আলী, জাকের আলী অনিকরা। মোহামেডানের মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদের দাপুটে বোলিংয়ের পাশাপাশি নিজেদের ব্যাটারদের ব্যর্থতায় ৯৪ রানে হেরেছে রূপগঞ্জ।