বিজয়ের সেঞ্চুরিতে লিটনদের হারাল গাজী ক্রিকেটার্স
লিটন দাস ও আজিজুল হক তামিমের হাফ সেঞ্চুরিতে বড় পুঁজির স্বপ্ন দেখলেও শেষের ব্যাটারদের ব্যর্থতায় ২৮১ রানের বেশি করতে পারেনি গুলশান ক্রিকেট ক্লাব। ভালো শুরুর পর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও গাজী ক্রিকেটার্সের হয়ে হাল ধরেন এনামুল হক বিজয়। ডিপিএলের চলমান আসরে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেয়ার সঙ্গে অপরাজিত ছিলেন ১৪৪ রানের ইনিংস খেলে। বিজয়ের সেঞ্চুরিতে ৪ উইকেটের জয় পেয়েছে গাজী ক্রিকেটার্স।