ব্রেভিসকে ড্রেসিংরুমের পথ দেখানোয় হার্শিতের শাস্তি
রাঁচিতে অনুষ্ঠিত ভারত ও সাউথ আফ্রিকার মধ্যকার প্রথম ওয়ানডেতে অসাধারণ বোলিং করেন হার্শিত রানা। দশ ওভারে ৬৫ রান দিয়ে তিন উইকেট নেন ভারতের এই পেসার। সেই ম্যাচে দলের সবচেয়ে সফল পেসার ছিলেন তিনি।
রাঁচিতে অনুষ্ঠিত ভারত ও সাউথ আফ্রিকার মধ্যকার প্রথম ওয়ানডেতে অসাধারণ বোলিং করেন হার্শিত রানা। দশ ওভারে ৬৫ রান দিয়ে তিন উইকেট নেন ভারতের এই পেসার। সেই ম্যাচে দলের সবচেয়ে সফল পেসার ছিলেন তিনি।
টেম্বা বাভুমার অধীনে টেস্ট ক্রিকেটে দারুণ সময় পার করছে সাউথ আফ্রিকা। টানা ১২ টেস্টে দলটি অপরাজিত আছে। এর মধ্যে ১১টি ম্যাচে জয় এবং একটি ড্র তাদের ধারাবাহিকতা ও স্থিতিশীলতারই প্রমাণ।
রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলবে নবাগত নোয়াখালী এক্সপ্রেস। বিপিএলের আগামী আসরের জন্য মেন্টর নিয়োগ দেয়ার কথা ভাবছে প্রথমবারের মতো দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া নোয়াখালী। মেন্টর হিসেবে দুজন বিদেশি সাবেক ক্রিকেটারের সঙ্গে আলোচনা করছে তারা।
জয়ের মঞ্চ আগে থেকেই প্রস্তুত ছিল। শেষ দিনে সাউথ আফ্রিকার প্রয়োজন ছিল ৮ উইকেট আর ভারতের ৫২২ রান। টেস্ট ক্রিকেটের ইতিহাসই বলছে এমন লক্ষ্য পাড়ি দেয়া প্রায় অসম্ভব। হয়েছেও তাই। ভারত নিজেদের দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে মাত্র ১৪০ রানে। আর তাতেই ৩০৮ রানের বিশাল জয়ে ভারতকে হোটাইটওয়াশ করার স্বাদ পেয়েছে প্রোটিয়ারা।
গুয়াহাটিতে ভারত–সাউথ আফ্রিকা দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে শুকরি কনরাডের এক মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বড় লক্ষ্য দিয়ে এগিয়ে থাকলেও সাউথ আফ্রিকার প্রধান কোচের কথাবার্তা অনেক ভারতীয় সমর্থক ও বিশ্লেষকদের বিস্মিত করে।
কলকাতায় প্রথম টেস্ট জিতে সিরিজ হারের কোনো সম্ভাবনাই রাখেনি সাউথ আফ্রিকা। উল্টো ভারতের সামনে সিরিজ হারের শঙ্কা। গৌহাটি টেস্ট ড্র হলেও সিরিজ জিতে নেবে টেম্বা বাভুমার দল। দ্বিতীয় টেস্টে দারুণ ব্যাটিং করে ভারতকে ৫৩৯ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে প্রোটিয়ারা।
প্রথম ইনিংসে মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছিলেন মার্কো জানসেন। তিনিই এবার বল হাতে ৬ উইকেট নিয়ে ভারতকে ধসিয়ে দিয়েছেন। তার বোলিং তাণ্ডবেই ভারতের প্রথম ইনিংস গুটিয়ে গেছে মাত্র ২০১ রানে। ফলে ২৮৮ রানের লিড নেয় প্রোটিয়ারা। ফলোঅনে পড়লেও ভারতকে আবারও ব্যাটিং করায়নি সাউথ আফ্রিকা।
ঘাড়ের ব্যথার কারণে শুভমান গিলকে সাউথ আফ্রিকার বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্ট ও ওয়ানডে সিরিজ থেকে বিশ্রাম দেয়া হয়েছে। ইনজুরি কাটিয়ে ভারতের অধিনায়ক কবে মাঠে ফিরতে পারবেন তা এখনো নির্ধারিত হয়নি। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এখনো কোনও তারিখ ঘোষণা করেনি।
সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ব্যস্ত ভারত। এরই মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। দলে নেই প্রথম টেস্টে ঘাড়ের চোটে পড়া অধিনায়ক শুভমান গিল। প্রোটিয়াদের বিপক্ষে তাই ভারতকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল।
গুয়াহাটি টেস্টে 'বিশেষজ্ঞ স্পিনার' সেনুরান মুথুসামির প্রথম সেঞ্চুরি এবং মার্কো জানসেনের হাফ সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৮৯ রান সংগ্রহ করেছে সাউথ আফ্রিকা। জবাবে ভারত ৬.১ ওভারে বিনা উইকেটে ৯ রান করে দিন শেষ করেছে। স্বাগতিকরা এখনো ৪৮০ রানে পিছিয়ে রয়েছে।
কলকাতায় প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে আছে সাউথ আফ্রিকা। দ্বিতীয় টেস্টেও শুরুটা বেশ ভালোই হয়েছিল প্রোটিয়াদের। তবে দিনটি পুরোপুরি প্রোটিয়াদের হতে দেয়নি ভারত। শেষ সেশনে সাউথ আফ্রিকার ৪ উইকেট তুলে নিয়েছে স্বাগতিকরা। ফলে ৬ উইকেটে ২৪৭ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে টেম্বা বাভুমার দল।
ঘাড়ের ব্যথা নিয়ে কলকাতা টেস্টের মাঝেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন শুভমান গিল। দ্রুততার সঙ্গে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে টিম হোটেলে ফিরলেও দ্বিতীয় টেস্টে ভারতের অধিনায়কের খেলা নিয়ে শঙ্কা ছিল। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে খেলা হচ্ছে না গিলের। অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে ঋষভ পান্তকে।