টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্কোয়াড ঘোষণা করল সাউথ আফ্রিকা
অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে সাউথ আফ্রিকা। দীর্ঘদিন পর স্কোয়াডে ফিরেছেন লুঙ্গি এনগিডি। কুঁচকির ইনজুরির কারণে ঘরের মাঠে গ্রীষ্মকালীন সিরিজগুলোতে খেলতে পারেননি এই পেসার।