ঐতিহাসিক ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামছে নামিবিয়া
প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামতে চলেছে সাউথ আফ্রিকা ও নামিবিয়া। আগামী ১১ অক্টোবর তারা একে অপরের বিপক্ষে একটি টি-টোয়েন্টিতে মাঠে নামবে। ম্যাচটি হবে নামিবিয়ার উইন্ডহুকে।
প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামতে চলেছে সাউথ আফ্রিকা ও নামিবিয়া। আগামী ১১ অক্টোবর তারা একে অপরের বিপক্ষে একটি টি-টোয়েন্টিতে মাঠে নামবে। ম্যাচটি হবে নামিবিয়ার উইন্ডহুকে।
লর্ডসে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ম্যাচের অফিশিয়ালদের নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১১ থেকে ১৫ জুন পর্যন্ত ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এই টেস্টের মর্যাদাপূর্ণ এই ফাইনাল ম্যাচটি।
আগের দিনই ৫ রানে ২ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ ইমার্জিং দল। লিডসহ তখন মাত্র ৭০ রান। চতুর্থ দিন সকালেও ছিল ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল। সব মিলিয়ে ম্যাচ হারের শঙ্কা দেখা গিয়েছিল। যদিও শেষ পর্যন্ত এই ম্যাচ ড্র করতে সক্ষম হয়েছে শাহাদাত হোসেন দিপুর দল।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম ইনিংসে ব্যাট হাতে দাপট দেখিয়ে ৩০৮ রান তুলে নিয়েছিল বাংলাদেশ ইমার্জিং দল। জবাবে দারুণ ব্যাট করছিল সাউথ আফ্রিকা ইমার্জিং দলও। তবে দারুণ শুরুর পরও তাদের একাই ধসিয়ে দিয়েছেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান।
শেপো এনটুলির দ্বিতীয় বলেই লং অফের উপর দিয়ে চার মেরে ৯৭ রানে পৌঁছে গেলেন আশিকুর রহমান শিবলী। পরের বলে নিয়েছেন সিঙ্গেল। একই ওভারে আশিকুরকে স্ট্রাইক দিলেন শাহাদাত হোসেন দিপু। ৯৮ রানে অপরাজিত থাকা আশিকুরকে ফেরাতে ফাঁদে ফেলার চেষ্টা করলেন এনটুলি। তবে ডানহাতি স্পিনারের ঝুলিয়ে দেয়া ডেলিভারিতে ছক্কা মেরে ১৩৪ বলে তুলে নিলেন সেঞ্চুরি। একশ ছোঁয়ার পর ডানহাতি ওপেনার আউট হয়েছেন ১০৪ রানে। আশিকুরের এমন ব্যাটিংয়ের দিনে ১২১ বলে ৪২ রান করেছেন দিপু। তাদের ব্যাটেই প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৩৩ রান তুলেছে বাংলাদেশ ইমার্জিং দল।
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) সবশেষ আসরে সিলেট বিভাগের ব্যাটিংয়ে মাত্র ১৪৩ রান করলেও বল হাতে ২০ উইকেট নিয়েছিলেন তোফায়েল আহমেদ। এনসিএলের ছন্দ ধরে রেখেছিলেন সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল)। গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে ১১ ম্যাচে ২৬৯ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। এ ছাড়া পেস বোলিংয়ে তোফায়েলের শিকার ১১ উইকেট। ঘরোয়ার ক্রিকেটের এমন পারফরম্যান্সে সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে সুযোগ মেলেনি তাঁর।
রুবাইয়া হায়দার ঝিলিকের সঙ্গে ভালো শুরু পেলেন শারমিন সুলতানা, আফিয়া আসিমা ইরা ও স্বর্ণা আক্তার। তবে তাদের কেউই বাংলাদেশ ইমার্জিং নারী দলকে একা টানতে পারলেন না। ইনিংসও বড় করতে পারলেন না কেউই। আলেকজান্দ্রা ক্লার ক্যান্ডলারের সঙ্গে ডেলমারি টাকারের দারুণ বোলিংয়ে ১১৭ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। একশ'র বেশি রান তাড়ায় ফে টানিক্লিফ, ক্লার ক্যান্ডলার ও সিমোনে লরেন্সের ব্যাটে ৮ উইকেটের বড় জয় পেয়েছে সাউথ আফ্রিকা ইমার্জিং নারী দল। এ জয়ে ওয়ানডের পর ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজও জিতে নিয়েছে সফরকারীরা।
সম্প্রতি পেশোয়ার জালমির একটি পডকাস্টে হাজির হয়েছিলেন বাবর আজম। সেখানেই তাকে পছন্দের একটি টি-টোয়েন্টি একাদশ বানাতে বলা হয়েছিল। সেই একাদশে দুই ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবকে রেখেছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।
প্রথম টি-টোয়েন্টিতে ১১৬ রান তাড়ায় পঞ্চাশের আগেই চার উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল বাংলাদেশ নারী ইমার্জিং দল। চাপের মুখে হাফ সেঞ্চুরি করে সেদিন বাংলাদেশকে জয় এনে দিয়েছিলেন স্বর্ণা আক্তার। কাছাকাছি রান তাড়ায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বর্ণা ফিরলেন মাত্র ১৬ রানে। বাকিদের মাঝে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন রুবাইয়া হায়দার ঝিলিক, আফিয়া আসিমা ইরা ও ফারজানা ইয়াসমিন। তবে জয়ের জন্য যথেষ্ট ছিল না কারো ইনিংস। ব্যাটারদের ব্যর্থতায় ৭৯ রানে অল আউট হয়ে হেরেছে বাংলাদেশ। ৩৬ রানের জয়ে টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতায় ফেরাল সাউথ আফ্রিকার মেয়েরা।
মারুফ মৃধার স্লোয়ার ডেলিভারিতে বড় শট খেলার চেষ্টা করলেও এক রানের বেশি নিতে পারেননি হ্যান্ডসাম মোকোয়েনা। সাউথ আফ্রিকা ইমার্জিং দলের জয়-পরাজয়ের সবটা নির্ভর করছিল ৩৭ রানে অপরাজিত থাকা ডানহাতি ব্যাটারের উপর। প্রথম বলেই সিঙ্গেল নেয়ায় মারুফের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হতো সেসোনা সেপোকে। ঝুঁকি না নিয়ে মোকোয়েনাকে স্ট্রাইক দিতে উদ্রগীব ছিলেন তিনি। বাঁহাতি পেসার মারুফের অফ স্টাম্পের বাইরের বলে অফ সাইডে ঠেলে দিয়েই তাই দৌড় দিলেন সেসোনা।
হ্যান্ডসাম মোকোয়েনার শর্ট ডেলিভারিতে স্কয়ার লেগ দিয়ে ছক্কা মারতে চেয়েছিলেন আকবর আলী। টাইমিংয়ে গড়বড় হওয়ায় একদম সীমানার কাছে দাঁড়িয়ে থাকা মোহাম্মদ মানাকের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় বাংলাদেশ ইমার্জিং দলের অধিনায়ক। ক্যারিয়ারের প্রথম লিষ্ট ‘এ’ সেঞ্চুরি পাওয়ার দিনে আউট হয়েছেন ২ ছক্কা ও ১৪ চারে ১১০ বলে ১৩১ রানের ইনিংস খেলে। আকবর যখন ফিরলেন তখনও স্বাগতিকদের প্রয়োজন ৩০ বলে ৪২ রান।
এক সপ্তাহ বিরতির পর আগামী ১৭ মে আবারো শুরু হচ্ছে আইপিএলের এবারের আসরের অবশিষ্ট অংশ। যদিও ২৬ মে’র মধ্যেই নিজেদের ক্রিকেটারদের দেশে ফিরিয়ে আনতে চায় ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। মূলত ১১ জুন থেকে লর্ডসে শুরু হতে যাওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালের প্রস্তুতির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নিচ্ছে তারা।